[ দেশজুড়ে ]
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে গুলি করে হত্যা
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ঘর থেকে তুলে নিয়ে হাফেজ সৈয়দ আলম নামে এক রোহিঙ্গা যুবককে গুলি ও গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার ভোরে রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট ব্লকে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম ঐ ক্যাম্পের নুর ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
.png)
তিনি বলেন, রোববার ভোরে আলমকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএনের সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে ক্যাম্পে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!