এর আগে, মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. রাজু শেখ, মো. মাহমুদুল রিয়াদ ও নয়ন শেখ।
ডিসি নিহাদ আদনান তাইয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনের একটি দোকান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। বছরখানেক ধরে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট, এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করে আসছেন বলে জিজ্ঞাসাবাদে জানান তারা। তাদের কাছ থেকে রোহিঙ্গাদের জন্য প্রস্তুতকৃত তিনটি জাতীয় পরিচয়পত্র, পাঁচটি জন্মনিবন্ধন সার্টিফিকেট ও জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
.png)