ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীসহ গ্রেফতার ৩

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ৬ এপ্রিল ২০২৩
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সন্ত্রাসীসহ তিনজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ময়নারঘোনার ১৮ নম্বর ক্যাম্পের ৯ নম্বর ব্লক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- একই ক্যাম্পের মোহাম্মদ জলিলের ছেলে হাফিজ উল্লাহ ওরফে হাফিজুর রহমান, আমির হাকিমের ছেলে নুর ইসলাম এবং সৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ জাবের। তাদের মধ্যে হাফিজ উল্লাহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসী এবং হত্যা মামলার আসামি।

৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপারেশনস্‌ অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নম্বর ক্যাম্পে অভিযান চালানো হয়। এ সময় আরসা সন্ত্রাসী ও হত্যা মামলার আসামি হাফিজ উল্লাহ ওরফে হাফিজুর রহমান এবং তার দুই সহযোগী নুর ইসলাম ও মোহাম্মদ জাবেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!