ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে মাদক মামলায় ২ রোহিঙ্গার কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৬, ৫ এপ্রিল ২০২৩
কক্সবাজারে মাদক মামলায় ২ রোহিঙ্গার কারাদণ্ড
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

কক্সবাজারে ইয়াবা পাচার মামলায় কলিম উল্লাহ ও কেফায়েত উল্লাহ নামে দুই রোহিঙ্গাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের জাহিদ হোসাইনের ছেলে কলিম উল্লাহ এবং কলিম উল্লাহ’র ছেলে কেফায়েত উল্লাহ। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

Advertisement

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুই লাখ ৬৮ হাজার ইয়াবা পাচার মামলায় রোহিঙ্গা কলিম উল্লাহ ও কেফায়েত উল্লাহকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!