[ দেশজুড়ে ]
মাদক মামলায় রোহিঙ্গা যুবকের ৬ বছরের জেল
চট্টগ্রাম আদালত- ফাইল ফটো
চট্টগ্রামে মাদক মামলায় মো. সাদেক ওরফে ইলিয়াছ নামে এক রোহিঙ্গা যুবককে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. সাদেক কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের জাহিদ হোসেনের ছেলে।
.png)
আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. সাদেক ওরফে ইলিয়াছকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরো ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে তিনি জামিনে বের হয়ে পলাতক রয়েছেন।
২০১৮ সালের ১৩ আগস্ট নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে চার হাজার ইয়াবাসহ মো. সাদেক ওরফে ইলিয়াছকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঐ ঘটনায় তার বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রোর তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!