ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৩, ৩০ এপ্রিল ২০২৩
শাহজালালে ইয়াবাসহ গ্রেফতার ২
ফাইল ফটো

রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

গ্রেফতাররা হলেন— মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা আব্দুল মোতালেব ওরফে রফিক (২৪) এবং তার অন্যতম সহযোগী মো. মাইন উদ্দিন মামুন (২৩)।

Advertisement

র‍্যাব-৩ এর অধিনায়ক বলেন, বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা মাদক ব্যবসায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

তিনি আরো বলেন, আসামিরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকাতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!