[ রাজধানী ]
তেজগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু
প্রতীকী ছবি
রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম আলম মিয়া (৪৫)।
শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলার শরীফবাগ গ্রামের মৃত শানু মিয়ার ছেলে আলম। তিন সন্তান নিয়ে কুনিপাড়ায় থাকতেন তিনি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বিদ্যুৎস্পৃষ্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!