বুধবার সকালে নলছিটি উপজেলার সরমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মো. তাহসিন খলিফা একই এলাকার শাহ আলী খলিফার ছেলে। তাহসিন খলিফা স্থানীয় সরমহল কারিমিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
জানা যায়, সকালে তাহসিন খলিফা পরীক্ষা শেষে মাদরাসা থেকে নিজ বাড়িতে যাচ্ছিল। পথে সরমহল এলাকার মোল্লা বাড়ি নামক স্থানে পৌঁছালে বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে তাহসিনের গায়ে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাহসিনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
নলছিটি থানার ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মৃত শিশুর পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।