[ দেশজুড়ে ]
গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের বাঁশবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত রুবেল হোসেন ঐ গ্রামের গোরস্থানপাড়া এলাকার জেল হকের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রুবেল ন্যাড়া মন্ডল নামে এক ব্যক্তির বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করছিলেন। অসাবধানতাবশত বিদ্যুতের তারে শরীর স্পর্শ করলে, গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!