[ দেশজুড়ে ]
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১২
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুর গত ২৪ ঘণ্টায় পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের মধ্যে নিয়মিত মামলার ৪, আদালতের পরোয়ানাভুক্ত জিআর মামলায় ৫ ও সিআর মামলায় ৩ জন গ্রেফতার হয়েছেন।
সোমবার সকাল থেকে মঙ্গলবার ভোররাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক টিম একাধিক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করেন।
পুলিশ সুপার মো. রাফিউল আলমের নির্দেশে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, সদর থানার ওসি সাইফুল ইসলাম ও মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম এই আসামি গ্রেফতার অভিযানে অংশ নেন।
.png)
সংশ্লিষ্ট তিন থানার ওসি এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গ্রেফতারকৃত আসামিদের মঙ্গলবার সকালের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!