[ দেশজুড়ে ]
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ১৬
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে বিভিন্ন মামলা ও আদালতের পরোয়ানাভুক্ত ১৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিদের মধ্যে নিয়মিত মামলায় ৬ জন আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় ৭ ও জিআর মামলায় ৩ জন রয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের পৃথক ইউনিট একাধিক অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে।
মেহেরপুর পুলিশ সুপারের কন্ট্রোল রুম এই তথ্য নিশ্চিত করেছে।
.png)
তাদের মধ্যে গাংনী থানা পুলিশ ৭ জন, মেহেরপুর সদর থানা পুলিশ ৫ জন ও মুজিবনগর থানা পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। আসামিদের বুধবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!