[ দেশজুড়ে ]
মেহেরপুরে জাল নোটসহ রাজশাহীর যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে জাল টাকাসহ সাব্বির হোসেন (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সাব্বির হোসেন রাজশাহী জেলার তানোর উপজেলার বুরুজ পূর্বপাড়া এলাকার মৃত সাইফুদ্দীনের ছেলে।
মেহেরপুর শহরের কাথুলি বাসস্ট্যন্ড এলাকার বাবুল স্টোরে টাকা ভাঙাতে গিয়ে ধরা পড়েন এই জাল টাকা ব্যবসায়ী। গ্রেফতার আসামি সাব্বির হোসেনকে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মেহেরপুর সদর থানার এসআই সঞ্জীব কুমার জানান, কাথুলি বাসস্ট্যান্ডের বাবুল স্টোরে জাল নোট ভাঙাতে গিয়ে ধরা পড়েন সাব্বির। পরে পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ৬টি এক হাজার জাল নোট উদ্ধার করা হয়েছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৭।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!