[ দেশজুড়ে ]
মেহেরপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
মেহেরপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২ -ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের থেকে ৯৭ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটকরা হলেন- শহরের পৌর কলেজপাড়া এলাকার মাহাবুবুল হকের ছেলে সাব্বির হোসেন (২৬) ও ফুলবাগান পাড়া এলাকার মহসিন আলীর ছেলে নাজমুল সাদাত ওরফে শুভ (২৭)।
শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
.png)
সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তেরোঘরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় সাব্বির হোসেন ও শুভ মাদক নিয়ে মেহেরপুর শহরের দিকে আসার সময় তাদের চ্যালেঞ্জ করা হয়। তখন তারা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদের থেকে ৯৭ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!