ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভয়ানক গরমে পুড়ছে মেহেরপুর

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ১৫ এপ্রিল ২০২৩
ভয়ানক গরমে পুড়ছে মেহেরপুর
ছবি: সংগৃহীত

ভয়ানক গরমে পুড়ছে মেহেরপুর জেলার মানুষ। প্রচণ্ড দাবদাহে নাভিশ্বাস উঠেছে প্রাণীকুলেও। এই পরিস্থিতিতে ফ্যানের বাতাসও গরম হয়ে পড়ছে। ফলে ঘরের ভেতরেও টেকা দায়।

মৌসুমের এই তাপপ্রবাহ আগামী ঈদের আগে কমার লক্ষণ নেই বলেই জানিয়েছে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদফতর।

শনিবার বিকেলে চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস মেহেরপুরের তাপমাত্রা রেকর্ড করেছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড করেছে ১৬ শতাংস। এটাই চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Advertisement

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সাধারণত কোনো এলাকার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হলে সেখানে মৃদু দাবদাহ শুরু হয়। এটি ৩৮ ডিগ্রি পার হলে তা পরিণত হয় মাঝারি দাবদাহে। আর ৪০ ডিগ্রি পার হলে সেটাকে তীব্র দাবদাহ বলা হয়। যদি ৪২ ডিগ্রি পার হয়, সেটা অতি তীব্র দাবদাহে রূপ নেয়। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা মেহেরপুরে ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গাংনী বাজারের ভ্যানচালক আব্দুর রহিম বলেন, ‘১০-১২ দিন থেকে ভ্যাপসা গরমে ঠিকমত ভ্যান চালাতে পারছি না। বার বার পানি ও শরবত খাচ্ছি। খুব কষ্ট হচ্ছে এই গরমে ভ্যান চালাতে।

আরেক ভ্যানচালক মিন্টু হোসেন বলেন, ‘মানুষ বাইরে বের হচ্ছে না। তাই ভাড়াও হচ্ছে না। সারাদিন অনেক কষ্ট করে ভাড়া মারলেও দিন শেষে হাট-বাজার করার টাকা মিলছে না’।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ঈদের আগ পর্যন্ত আবহাওয়া পরিবর্তনের কোনো লক্ষণ নেই। একই আবহাওয়া বিরাজ করতে পারে। তবে, কয়েকদিন পর একটু একটু করে গরম কমতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মেহেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!