[ দেশজুড়ে ]
মেহেরপুরে বিভিন্ন মামলায় গ্রেফতার ৮
ছবি: ডেইলি বাংলাদেশ
মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশের নিয়মিত অভিযানে বিভিন্ন মামলায় ৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে গাংনী থানা পুলিশের অভিযানে ৪ ও সদর থানা পুলিশের অভিযানে ৪ আসামিকে গ্রেফতার করা হয়।
শনিবার সকাল থেকে রোববার ভোররাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে গাংনী থানা পুলিশ পুরাতন মামলায় ১ জন, আদালতের পরোয়ানাভুক্ত সিআর মামলায় ১ ও অন্যান্য মামলায় ২ জন আসামি গ্রেফতার করে। এছাড়া মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলায় ২ ও মাদক মামলায় ২ আসামিকে গ্রেফতার করে।
.png)
মেহেরপুর সদর থানা ও গাংনী থানা বিষয়টি নিশ্চিত করে জানায়, রোববার দুপুরের দিকে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!