তিনি সদর উপজেলার নৈকাঠি গ্রামের আব্দুল মান্নান খানের মেয়ে ও সাইদুর রহমানের স্ত্রী।
জানা গেছে, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলর নির্দেশনায় ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকারের নেতৃত্বে সদর থানার এসআই অরেফিন ইসলাম ও এসআই আব্দুল্লাহ আল-মামুন শুক্রবার ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। পরে সামান্তা আক্তার সুমী পুলিশের হাতে গ্রেফতার হয়। চেক জালিয়াতি, প্রতারণা ও অর্থ ঋণ আইনের ৩টি মামলার সাজাপ্রাপ্তসহ মোট ১৫টি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তিনি।
.png)
সদর থানার এসআই শাখাওয়াত হোসেন জানান, শনিবার দুপুরে সামান্তা আক্তার সুমীকে আদালতে পাঠানো হয়েছে।