ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিংগাইরে চোলাই মদসহ কারবারি গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ৬ মে ২০২৩
সিংগাইরে চোলাই মদসহ কারবারি গ্রেফতার
গ্রেফতারকৃত সজিব মন্ডল

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ সজিব মন্ডল নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। 

শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার সিংগাইর বাসস্ট্যান্ড এলাকার মহর আলীর চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সজিব মন্ডল সিংগাইর উপজেলার জার্মিত্তা গ্রামের রবি মন্ডলের ছেলে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক আবুল কালাম। 

Advertisement

তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন এসআই আব্দুল কুদ্দুস। এ সময় ১০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। জব্দকৃত চোলাই মদের বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। এ ঘটনায় সিংগাইর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!