ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে বিয়ে বাড়িতে ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ০০:১১, ৭ মে ২০২৩
টেকনাফে বিয়ে বাড়িতে ডাকাতির মূলহোতাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হলবনিয়া এলাকায় বিয়ে বাড়িতে ডাকাতি সংগঠিত করার মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

শুক্রবার রাতে হোয়াইক্যং ইউপি ঢালারমুখ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামারী (কোনাপাড়া) এলাকার আবুল মঞ্জুরের ছেলে মো. রাসেল (৩২) ও হোয়াইক্যং ইউপি পূর্ব মহেষখালীয়া পাড়ার মো. ইউনুছ (১৯)।

Advertisement

শনিবার এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম। তিনি জানান, শুক্রবার (৫মে) রাত ১১টার দিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ, পরিদর্শক মো. মছিউর রহমানের নেতৃত্বে এসআই রোকনুজ্জামান ও এসআই মো. হেলাল এবং সঙ্গীয় ফোর্সসহ হোয়াইক্যং ঢালারমুখ এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। 

গ্রেফতার হওয়া রাসেলের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা, একটি অস্ত্র আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এছাড়া ৩টি গ্রেফতারি পরোয়ানা মুলতবি রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে আগের মামলা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া আসামিরা নিজের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে। 

প্রসঙ্গত, গত ১৩ মার্চ সন্ধ্যায় অনুমান সাড়ে ৭টার দিকে বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া এলাকার জনৈক গিয়াছ উদ্দিনের নববধূকে বাড়িতে আনলে অজ্ঞাতনামা ব্যক্তিরা মুখে মাস্ক লাগিয়ে বন্দুকহাতে বিয়ে বাড়ি প্রবেশ করে। উপস্থিত লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে নববধূর স্বর্ণের দুল ও নেকলেস, চেইন ও দুইটি মোবাইল সেট ছিনিয়ে নেয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: টেকনাফ
লিংক সফলভাবে কপি হয়েছে!