ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার

টেকনাফ ও কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ৫ মে ২০২৩
টেকনাফে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের হাতিয়ার ঘোনা এলাকা থেকে চাঞ্চল্যকর নুরুল আবসার হত্যা মামলার ২নং আসামি জাবেরকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাবের সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

শুক্রবার কক্সবাজার র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। 

Advertisement

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় অভিযান চালিয়ে লেঙ্গুর বিলের চাঞ্চল্যকর নুরুল আবসার হত্যা মামলার এজাহারভুক্ত ২নং আসামি মো. জাবেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জাবের উক্ত মামলার সঙ্গে জড়িত মর্মে স্বীকার করেন এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ মডেল থানার মামলা রয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত যুবককে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!