[ দেশজুড়ে ]
লক্ষ্মীপুরে মাকে হত্যার দায়ে ছেলে গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে মমতাজ বেগমকে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছেলেকে গ্রেফতার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকা ও মা মমতাজ বেগমকে হত্যা করেছেন মর্মে প্রাথমিকভাবে স্বীকার করেন তিনি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানান।
এছাড়া ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সকল আলামত উদ্ধার করে পুলিশ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ডিআই-১ আজিজুর রহমান মিয়া, সদর থানা ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
লক্ষ্মীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!