[ দেশজুড়ে ]
চিংড়ি ঘেরের কর্মচারী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত ইসহাক
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউপির নতুনঘোনা নামক মৎস্য ঘেরে কর্মচারী আজিজুর রহমান হত্যাকাণ্ডের প্রধান আসামি মোহাম্মদ ইসহাককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউপির পালাকাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইসহাক চিরিঙ্গা ইউপির মৃত কবির আহমদের ছেলে।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে মৎস্য ঘেরের বাসার একটি বৈদ্যুতিক বাল্বের ঘটনা নিয়ে তর্কাতর্কির সময় ঘের কর্মচারী আজিজুর রহমানকে ছুরিকাঘাত করেন ইসহাক। পরে আহতাবস্থায় তাকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিলে মৃত্যু ঘোষণা করেন চিকিৎসক।
.png)
তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় গত মঙ্গলবার চকরিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। এরই মধ্যে বুধবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!