ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহেশখালীতে ছয় মামলার আসামি গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৭, ৩ মে ২০২৩
মহেশখালীতে ছয় মামলার আসামি গ্রেফতার 
গ্রেফতারকৃত মকসুদ মিয়া

কক্সবাজারের মহেশখালী উপজেলায় ছয় মামলার আসামি মকসুদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার হোয়ানক ইউপির পুঁইছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মকসুদ মিয়া পুঁইছড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে।

মহেশখালী থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, মকসুদ মিয়া একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে মহেশখালী থানায় অস্ত্র মামলাসহ ছয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন গভীর পাহাড়ে অবস্থান নিয়ে আত্মগোপনে ছিলেন তিনি। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!