[ দেশজুড়ে ]
টেকনাফে অস্ত্র-মাদকসহ ৮ রোহিঙ্গা আটক
আটক- ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফে ক্যাম্প এবং দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ আট রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পসহ টেকনাফের লেদা, আলীখালী, শালবাগান ও জাদিমুড়া এলাকার পাহাড়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
১৬ এপিবিএন এর পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত এপিবিএন এর একটি টিম রোহিঙ্গা ক্যাম্পসহ পাহাড়ে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করে তল্লাশি চালিয়ে আট রোহিঙ্গাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
.png)
তবে আটককৃত রোহিঙ্গাদের নাম-পরিচয় জানাননি এপিবিএন এর পুলিশ সুপার।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!