শুক্রবার রাত ১০টার দিকে উখিয়ার কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার লম্বাশিয়া ২ ইস্ট ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০-১২টি বসতঘর ও দুটি এনজিও সংস্থার লার্নিং সেন্টার পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয় তা খতিয়ে দেখা হচ্ছে।
.png)