[ দেশজুড়ে ]
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পে এ অগ্নিকাণ্ড ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পের সাব মাঝি আমির হোসেন জানান, রাতে হঠাৎ করে তার শিবিরে আগুন লাগে। ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নেভায়। কিন্তু এর মধ্যেই অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে।
১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, চাকমারকুল ক্যাম্পে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এমআরকে/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!