রোববার ভোরে উখিয়া উপজেলার কুতুপালং-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এ ঘটনা ঘটে। আহত রশিদুল্লাহ একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ নাজেরের ছেলে। রশিদুল্লাহ কুতুপালং-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের মাঝি (কমিউনিটি নেতা)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা সন্ত্রাসীরা রশিদুল্লাহকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ রশিদুল্লাহকে স্থানীয়রা উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠান।
.png)