ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পড়ে যাওয়া টাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩, ১৭ মে ২০২৩
পড়ে যাওয়া টাকা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
ছবি: প্রতীকী

রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বালুর মাঠ এলাকায় জামিয়া এছাকিয়া মাদরাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিসান (১৭) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান এছাকিয়া মাদরাসার অফিস সহায়ক ইয়াসিন আরাফাত। 

তিনি বলেন, লিসান মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। আজ সকালে মাদরাসার পাঁচতলা ভবনের তৃতীয় তলার বেলকনিতে দাঁড়িয়েছিল লিসান। এ সময় তার কাছে থাকা ২০ টাকার একটি নোট দ্বিতীয় তলার টিনের চালের ওপর পড়ে যায়। পরে দ্বিতীয় তলায় নেমে নোটটি উদ্ধার করার সময় টিনের চালে হাতের স্পর্শ লাগা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে লিসান। বিষয়টি আমাদের নজরে এলে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক লিসানকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, লিসানের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!