[ রাজধানী ]
রাজধানীর আদাবরে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফাইল ফটো
রাজধানীর আদাবরের একটি বহুতল ভবনের বেজমেন্টে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
রোববার দুপুর ১২টা ১৮ মিনিটের দিকে এ আগুন লাগে বলে জানা গেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ নম্বর বাসায় ১২টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সেখানে আগুন নির্বাপণে প্রথমে একটি ইউনিট যায়। পরে আরো চারটি ইউনিট যোগ দেয়।
আগুনে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি ফায়ার সার্ভিস।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!