ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুরান ঢাকার সুরিটোলা স্কুল মাঠে ‘ইসতিসকার’ নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪১, ৮ জুন ২০২৩
পুরান ঢাকার সুরিটোলা স্কুল মাঠে ‘ইসতিসকার’ নামাজ আদায়
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশে টানা কয়েক দিন ধরেই বইছে তীব্র তাপপ্রবাহ। এক ফোঁটা বৃষ্টির আশায় প্রহর গুণছে মানুষসহ পশুপাখিরাও। তবে বৃষ্টির দেখা নেই। উল্টো প্রতিদিন বেড়েই চলেছে তাপমাত্রা। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

এমন পরিস্হিতি ও অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইসতিসকার নামাজ আদায় করেছেন পুরান ঢাকার সুরিটোলা মহল্লার পঞ্চায়েত কমিটি।

বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে ৫টার দিকে পুরান ঢাকার সুরিটোলা স্কুল মাঠে বিশেষ এ নামাজ অনুষ্ঠিত হয়। এতে আশেপাশের এলাকাবাসীসহ পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।

Advertisement

এই নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন পুরান ঢাকা বংশালের উসওয়াতুন হাসানা মাদরাসার সম্মানিত প্রিন্সিপাল শাইখ হাফেজ আব্দুস সামাদ মাদানী।

ছবি: ডেইলি বাংলাদেশ

এলাকাবাসীর পক্ষ থেকে গাজী আতাউর রহমান বলেন, সারাদেশে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে বেড়ে চলছে। বিশেষ করে আমাদের দেশে ধারণাতীতভাবে বেড়েছে তাপমাত্রা। এই তাপমাত্রা বেড়ে যাওয়াতে মানুষসহ পশুপাখির অবর্ণনীয় কষ্ট হচ্ছে। তাই বৃষ্টির জন্য আমরা বিশেষ নামাজ আদায় করেছি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি, ভিক্ষা চেয়েছি। তিনি যেন আমাদের সবার গুণাহ ক্ষমা করেন এবং বৃষ্টি দেন।

ছবি: ডেইলি বাংলাদেশ

মাদরাসার সদস্য হুমায়ুন কবীর সুমন ও গাজী মো. রুম্মান ওয়াহেদ বলেন, তীব্র এই গরমে শুধু মানুষ না পশুপাখিরাও কষ্ট পাচ্ছে। তাই আমরা রাসূল (সা.) এর সুন্নত অনুযায়ী দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করলাম। চোখের পানি ফেলে বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করলাম।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!