ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মুগদায় জাল টাকাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৭, ২২ জুন ২০২৩
মুগদায় জাল টাকাসহ গ্রেফতার ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মুগদায় বিপুল পরিমাণ জাল টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- জাল টাকা তৈরি চক্রের মূলহোতা মো. স্বপন মিয়া ও তার প্রধান সহযোগী মো. সামিউল ইসলাম।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে, বুধবার মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত স্বপন মিয়া ২০২৩ সালে একই অপরাধে দুইবার গ্রেফতার হয়। পরে জমিনে মুক্ত হয়ে আবারো একই কাজ শুরু করে।

Advertisement

র‍্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার টাকা মূল্যের ২৯৮টি, ২০০ টাকা মূল্যের ২০০টি জাল নোট ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন গরুর হাটসহ অন্যান্য বাজারে সরবরাহের উদ্দেশ্যে এসব জাল টাকা প্রস্তুত করেছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!