ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ৫০ হাজার জাল টাকাসহ ব্যবসায়ী আটক

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ৬ জুন ২০২৩
বগুড়ায় ৫০ হাজার জাল টাকাসহ ব্যবসায়ী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় সচীন চন্দ্র নামে জাল টাকার এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মো. নজরুল ইসলাম।

এর আগে, সোমবার সন্ধ্যায় জেলার শাজাহানপুর উপজেলার লতিফপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ৪৪ বছরের সচীন গাইবান্ধা সদরের খোলাহাটি (ব্যাপারী পাড়া) গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত রাস মহন্ত।  

র‌্যাব কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদে জানা যায় লতিফপুর এলাকায় সরকারি শাহ সুলতান কলেজের সামনে কিছু ব্যক্তি জাল টাকা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে সচীনকে আটক করা হয়। এ সময় তার কাছে ৫০ হাজার ১০০ টাকা পাওয়া যায়। এই টাকার সবগুলো নোটই জাল। একইসঙ্গে সচীনের কাছে থাকা মুঠোফোন ও সিম উদ্ধার করা হয়।

Advertisement

তিনি আরও বলেন, সচীন দীর্ঘদিন ধরে জাল টাকা কেনাবেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!