[ দেশজুড়ে ]
চাঁদপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার
উদ্ধারকৃত কারেন্ট জাল -ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরে বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক লেফটেন্যান্ট শামস সাদিকীন নির্নয়ের নেতৃত্বে চাঁদপুর জেলার সদর থানাধীন তালতলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি কুরিয়ার সার্ভিস অফিসে তল্লাশি চালিয়ে আনুমানিক ২০ লাখ মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
.png)
পরবর্তীতে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জামিল।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!