[ রাজধানী ]
খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
ফাইল ফটো
রাজধানীর খিলগাঁওয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার বিকেল ৩টার দিকে খিলগাঁয়ের বাগিচা মসজিদের পাশের রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার এএসআই তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে হাঁটাহাঁটি করার সময় আমি কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন তেজগাঁওয়ের দিকে যেতে দেখি। পরে দেখি রণজিৎ কুমার সরকার (৬৫) নামের ঐ ব্যক্তি আহত হয়ে অচেতন অবস্থায় রেললাইনের পাশে পড়ে আছে।
পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
.png)
তিনি বলেন, ঐ বৃদ্ধের সঙ্গে থাকা একটি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে জানতে পারি তার নাম রণজিৎ কুমার সরকার। বাসা ওয়ারী থানার কাপ্তান বাজারের ২ নম্বর গলিতে। তবে এখন পর্যন্ত তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!