ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯, ২৯ জুন ২০২৩
বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত
সংগৃহীত ছবি

মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আজ বৃহস্পতিবার। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টায় ও ৯টায় অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের অবসরপ্রাপ্ত মুয়াজ্জিন হাফেজ ক্বারী মো. আতাউর রহমান।

Advertisement

এছাড়া তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের চিফ খাদেম মো. শহিদ উল্লাহ।

ঈদের নামাজ আদায় শেষে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে, সকাল ৭টায় ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক। নামাজে মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের খাদেম আব্দুল হাদী।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: ঈদ জামাত
লিংক সফলভাবে কপি হয়েছে!