শুক্রবার বিকেলে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, আগামীকাল শনিবার পর্যন্ত এ বৃষ্টিপাত চলবে।
তিনি জানান, গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজকে বিকেলে মুষলধারে বৃষ্টি হয়েছে। দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিকেল ৪টার পর ১২ থেকে ১৪ মিলিমিটার বৃষ্টির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগামীকালও বৃষ্টিপাত হবে। তবে রোববার থেকে বৃষ্টি কমে আসতে পারে।
.png)
এদিকে শুক্রবার সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস আরো জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।