ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঈদের দ্বিতীয় দিন: হাতিরঝিলে উৎসবের আমেজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৪, ৩০ জুন ২০২৩
ঈদের দ্বিতীয় দিন: হাতিরঝিলে উৎসবের আমেজ
ছবি: সংগৃহীত

সাধারণত বিভিন্ন ধর্মীয় উৎসবে বিনোদনকেন্দ্রগুলোতে থাকে ভিড়। তেমনি ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র হাতিরঝিলে লক্ষ্য করা গেছে উৎসবের আমেজ।

শুক্রবার হাতিরঝিল এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সাধারণ ছুটির দিনগুলোতে বা অন্যান্য সময়ে যে ধরনের ভিড় থাকে তেমনি ঈদের ছুটিতেও লক্ষ্য করা গেছে সেই চিরচেনা ভিড়।

পরিবার নিয়ে হাতিরঝিলে ঘুরতে এসেছেন বেসরকারি চাকরিজীবী মাইনুল শোভন।

Advertisement

তিনি বলেন, ঈদে ছুটি পাইনি। তাই একটু সুযোগ পেয়ে পরিবার নিয়ে ঘুরতে এলাম। তবে এখানে এবার ভিড় একটু কম। তবে পরিবেশ ভালো; এজন্য স্বাচ্ছন্দ্যে একটু ঘুরতে এলাম।

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধু মিলে ঘুরতে এসেছেন হাতিরঝিলে। এরমধ্যে রাসেল খান একজনের নাম।  

তিনি বলেন, হাতিরঝিলে আমরা প্রায়ই আসি।  জায়গাটা ভালো লাগে। একটু নীরবতা আছে। তাই সুযোগ পেলেই আসি। এখন তো ঈদ তাই লোক সমাগম মোটামুটি ভালো আছে।

ছোট বোনকে বেড়াতে নিয়ে এসেছেন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাশেদ নিযাম। তারা রামপুরায় থাকেন।

তিনি বলেন, আমি তো অনেকবার এসেছি এখানে। বোনও এসেছে আগে। তবে বাসার কাছে হওয়ায় একটু ঘুরতে এলাম।

হাতিরঝিল ওয়াটার সার্ভিসের রামপুরা জেটির বোট মাস্টার আহসান বলেন, কোরবানির ঈদে মানুষ সাধারণত বাড়িতে যায় তবে তুলনামূলক লোকসমাগম ভালোই আছে। তবে এবার আবহাওয়া মোটামুটি ঠান্ডা এজন্য লোকসমাগম বের হয়েছে। আশা করছি, আবহাওয়া একটু ঠিকঠাক হলে দর্শনার্থীর সংখ্যা আরো বাড়বে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!