আটককৃতরা হলেন- জয়, নূর হোসেন রিপন মিয়া, মনির, রাসেল হোসেন ও মো. সুজন।
বুধবার এ তথ্য জানিয়েছেন র্যাব-১ এর সিনিয়র এএসপি মো. পারভেজ মিয়া।
.png)
তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের টঙ্গী স্টেশন রোডের ট্রাফিক মোড়ের পশ্চিম পাশে ইজতেমা মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাকু, একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সিনিয়র এএসপি পারভেজ বলেন, ঢাকার উত্তর বাড্ডার সাতারকুল রোড দাদার বাজার আইডিয়াল ফোম অ্যান্ড হার্ডওয়্যারের সামনে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের আরো তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।