এর আগে, সোমবার গাজীপুরের কালিয়াকৈর ও রাজধানীর ৩০০ ফিট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মহানগর ডিবি পুলিশ।
এ চক্রটি গত ২৪ জুন রাজধানীর ক্যান্টনমেন্টের জিয়া কলোনী থেকে ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে অপহরণ করে। তার কাছে থাকা নগদ ১৩ লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ১৪ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেই ঘটনায় জড়িতদের গ্রেফতারে করতে চালানো হয় এ অভিযান।
.png)
হারুন অর রশিদ বলেন, শহীদ মাঝি বাংলাদেশে প্রথম ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করার দল গঠন করে। ব্যাংক বা মানি এক্সচেঞ্জ থেকে কেউ নগদ টাকা তুলে বের হয়ে যদি দ্রুত হাঁটতে থাকে তাহলে ঐ ব্যক্তিকে টার্গেট করে তাদের মোটরসাইকেল পার্টি। সুবিধাজনক জায়গায় গেলে ব্যারিকেড দেয় মাইক্রোবাস পার্টি। আরেকটি গ্রুপ মোবাইলের মাধ্যমে খবরটি বাকিদের কাছে পৌঁছে দেয়। পরে ডিবি পরিচয়ে টার্গেট করা ব্যক্তিকে অপহরণ করা হয়।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে রাজধানীসহ সারাদেশে ডিবি পুলিশ পরিচয়ে যত ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে তা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নেতৃত্বে দিয়েছেন শহীদ মাঝি। ২৪ জুনের ঘটনায়ও মূল পরিকল্পনাকারী ছিলেন তিনি।
এ অভিযানে মোস্ট ওয়ান্টেড শহীদকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে শহীদের আরো ছয় সহযোগীকেও গ্রেফতার করা হয়। ধারাবাহিক এ অভিযানে রাজধানীর ৩০০ ফিট এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরো ৯ জনকে।
গ্রেফতার শহীদ মাঝি জানান, এ দল গঠনের মূল কারিগর ফারুক মোল্লা বিদেশ চলে যাওয়ার পর তিনি এ দলের নেতৃত্ব দেন। ২০১৩ সাল থেকে শহীদ মাঝি এ চক্রটির নেতৃত্বে আছেন। সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে ডাকাতি, ছিনতাইয়য়ের মতো অপরাধে জড়িত অন্তত বিশটি দল রয়েছে বলেও জানান শহীদ মাঝি।
পুলিশ জানায়, রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়া চক্রটির মূল টার্গেট। কয়েকটি দলে ভাগ হয়ে ভুয়া ডিবি পুলিশের টিমটি কাজ করে। গ্রেফতার সবার বিরুদ্ধেই ডাকাতি ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।