ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মশার লার্ভা: ১৪ স্থাপনাকে লক্ষাধিক টাকা জরিমানা করলো ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২১, ১৮ জুলাই ২০২৩
মশার লার্ভা: ১৪ স্থাপনাকে লক্ষাধিক টাকা জরিমানা করলো ডিএসসিসি
ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লক্ষাধিক টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

মঙ্গলবার কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অঞ্চল-০৪ এর ৩৮ নম্বর ওয়ার্ডের বনগ্রাম রোডে অবস্থিত ওয়াসার পাম্প হাউজে মশার লার্ভা পাওয়ায় পাম্প হাউজের পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএফএল এর প্রতিনিধি মো. শামীম হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করেন। এ সময় ওয়াসার কেউ সেখানে সশরীরে উপস্থিত হননি। পরে বিকাশের মাধ্যমে আরোপিত জরিমানা পরিশোধ করেন। 

এছাড়া কর্পোরেশনের আওতাধীন এলিফ্যান্ট রোড, খিলগাঁও, মালিবাগ, লালবাগ, মানিকনগর, উত্তর মান্ডা, ডগাইর ও উত্তর কুতুবখালী এলাকায় আরো ৮টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 

Advertisement

অভিযানে সর্বমোট ৩১৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এ সময় ১৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১৪ মামলায় সর্বমোট ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এদিন এডিস মশার প্রজননস্থল ধ্বংসে কর্পোরেশনের আওতাধীন এলাকার ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। পাশাপাশি মসজিদ, কোয়ার্টার, হাসপাতাল, থানা ও মার্কেটসহ আরো ২৮টি স্থাপনা ও স্থানে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: ডিএসসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!