[ রাজধানী ]
ডেঙ্গুর নিয়ন্ত্রণে নাগরিকদের ভূমিকা রাখতে হবে: মেয়র আতিক
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম- ফাইল ফটো
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডেঙ্গুর নিয়ন্ত্রণ ও এডিস মশা নিধনে বছরের বিভিন্ন সময় নানা কর্মসূচি পালন করেছে ডিএনসিসি। এরপরও বর্ষা মৌসুমের শুরু থেকে এডিসের উপদ্রব বেড়েছে। এখন এডিস মশা নিধনে নাগরিকদের ভূমিকা রাখতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখতে হবে।
বুধবার রাজধানীর বনশ্রীতে ডেঙ্গুবিরোধী অভিযান ও স্কুলে স্কুলে প্রচারাভিযান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, রাজধানীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতার পাশাপাশি কঠোর অবস্থানে যেতে আরো ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মাঠে নামানো হচ্ছে।
.png)
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া গেলে কাজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, যেসব বাসায় মশার লার্ভা পাওয়া যাবে প্রথমে সতর্ক করা হবে। দ্বিতীয়বার জরিমানা এবং তৃতীয়বার পাওয়া গেলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে।
ডিএনসিসি মেয়র বলেন, ডেঙ্গু রোধে বিভিন্ন বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। সিটি কর্পোরেশনের কল সেন্টার থেকে ফোন করা হচ্ছে। আমাদের সচেতনতা জরুরি। এর বিকল্প নেই। গত ১১ দিনে এক কোটি ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!