[ রাজধানী ]
কিডনি ক্রয়-বিক্রয় চক্রের পাঁচ সদস্য গ্রেফতার
ছবি: প্রতীকী
দেশে অবৈধভাবে কিডনি ক্রয়-বিক্রয়ের সক্রিয় চক্রের অন্যতম মূলহোতা মো. আনিছুর রহমানসহ (২৯) পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৯ জুলাই) সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল।
গ্রেফতারের সময় তাদের নিকট থেকে অঙ্গিকারনামা এবং ভুক্তভোগীর সঙ্গে করা চুক্তির এফিডেভিট কপি উদ্ধার করা হয়েছে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, বৃহস্পতিবার ২০ জুলাই দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পৃথক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!