ফায়ার সার্ভিসের ডুবুরি দল রিয়ার মরদেহ উদ্ধার করে বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন।
তিনি বলেন, হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনে ব্রিজ থেকে দু-একজন লাফ দিচ্ছে এমন খবর পাই। এ ঘটনায় এক পুরুষকে জীবিত উদ্ধার করা হয়। পরে রাত দেড়টার দিকে রিয়া নামে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
.png)
তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে পানিতে লাফ দিয়েছিল, কিংবা আসলে কি ঘটেছিল তা এখন বলা যাচ্ছে না। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার কিছু পর হাতিরঝিলের পুলিশ প্লাজার পেছনের ব্রিজের ওপর থেকে লাফিয়ে পড়ে এক তরুণী। তাকে বাঁচাতে হাওয়াই মিঠাই বিক্রি করা এক হকার লাফ দেন। তবে তিনি তাকে আর খুঁজে পাননি।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে রিয়ার মরদেহ উদ্ধার করে। আর ঐ হকারকে জীবিত উদ্ধার করে। এ ঘটনায় ঐ হকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।