ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

জাবির সঙ্গে ডিএনসিসির সমঝোতা চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৬, ২৩ জুলাই ২০২৩
জাবির সঙ্গে ডিএনসিসির সমঝোতা চুক্তি সই
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার ও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান সমঝোতা স্মারক চুক্তিতে সই করেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সমঝোতা স্মারক চুক্তি সই করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অফিসের কনফারেন্স রুমে এ চুক্তি সই হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার ও ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান সমঝোতা স্মারক চুক্তিতে সই করেন।

চুক্রির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কীটতত্ত্ব নিয়ে দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতা, গবেষণা, ল্যাব স্থাপন কর্মকাণ্ড পরিচালিত হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম বলেন, এ সমোঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সংযোগের সূচনা হলো। ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠান এ কার্যক্রম আরো এগিয়ে নেবে।

এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত- ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোস্তফা ফিরোজ, উপ-উপাচার্য (প্রসাশন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মনিরুল হাসান খান ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!