ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালাল বিমানবন্দরের টয়লেটে মিলল ২ কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৯, ২৮ জুলাই ২০২৩
শাহজালাল বিমানবন্দরের টয়লেটে মিলল ২ কেজি সোনা
ফাইল ফটো

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে দুই কেজি ১০০ গ্রাম সোনা উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের ভেতরে টিজিআর গুদামের নিকট টয়লেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে। 

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে টয়লেটের পানি নির্গমন পাইপের মুখ থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি ডিম্বাকৃতির নীল রঙের স্কচটেপে মোড়ানো সোনার তরল পেস্ট করা সোনা উদ্ধার করা হয়। 

Advertisement

উদ্ধার করা সোনার ওজন প্রায় দুই কেজি ১০০ গ্রাম। বিশেষজ্ঞদের মতে পেস্ট করা সোনা থেকে তরল বাষ্পীভূত হলে প্রতি ১০০ গ্রাম সোনা থেকে ৯.৫০-১০ গ্রাম ওজন কমে যেতে পারে। এক্ষেত্রে জব্দকৃত সোনার ওজন কমে আনুমানিক ১ কেজি ৮৯০ গ্রাম হতে পারে, যার আনুমানিক বাজারদর প্রায় ১ কোটি ৮৯ লাখ টাকা। উদ্ধার করা সোনাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।

কাস্টমস কর্তৃপক্ষ থেকে রায়হান রাকিব এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!