ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুরো মৌসুম মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাবো: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৬, ৩০ জুলাই ২০২৩
পুরো মৌসুম মশা নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাবো: মেয়র তাপস
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে পুরো মৌসুমজুড়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে। নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান কার্যক্রম তদারকি করছি। 

রোববার নগর ভবনের হানিফ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম বিষয়ে কর্পোরেশনের কাউন্সিলরদের সঙ্গে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণ বিষয়ক সভায় এসব কথা বলেন তিনি।

মেয়র তাপস বলেন, গত ২২ জুলাই থেকে ২ হাজারের ঊর্ধ্বে রোগী পাওয়া যাচ্ছে। ২২ তারিখে সারাদেশে ২ হাজার ২৪২ জন রোগী পাওয়া গেছে। সেখানে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৫৫ জন রোগী আমরা চিহ্নিত করতে পেরেছি। ১৫৫ জনের ঠিকানাতে, স্থাপনাতে কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

Advertisement

তিনি বলেন, ২৩ তারিখ দেশব্যাপী রোগী ছিল ২ হাজার ২৯২ জন। সেখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১২২ জন। ২৪ তারিখে সারাদেশে ২ হাজার ২৯৩ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার রোগী ১৩৩ জন। ২৫ জুলাই সারাদেশে ২ হাজার ৪১৮ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকায় ১২২ জন। ২৬ জুলাই ২ হাজার ৬৫৩ জন রোগী শনাক্ত করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২৩ জন। ২৭ জুলাই সারাদেশে ২ হাজার ২৬১ জন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১০০ জন।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা এ পর্যায়ে রোগীর সংখ্যা ১০০-১৫০ এর ঘরে রাখতে পেরেছি। এটা সম্ভব হয়েছে আমাদের সব কাউন্সিলরদের নেতৃত্বে আমাদের কর্মীবাহিনী নিরলস পরিশ্রমে। সেজন্য আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমরা পুরো মৌসুমে এ কার্যক্রম চালিয়ে যাব।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!