৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো জাহাঙ্গীর হোসেন এবং বেসরকারি আবাসন প্রতিষ্ঠান এমবিট হোমস লিমিটেডের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অঞ্চল-২ এর সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাদাৎ মোহাম্মদ সালেহ প্রধান আলোচক হিসেবে অংশ।
ডা আবু সাদাৎ বলেন, মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হচ্ছে; সবচেয়ে বেশি মশা লার্ভা পাওয়া যায় এমন কয়েকটি স্থানের মধ্যে নির্মাণাধীন ভবন অন্যতম। তাই নির্মাণাধীন ভবনে যাতে এডিস মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সেজন্য আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি। আপনারা সচেতন হলে পরে ডেঙ্গু রোধ প্রতিরোধ করা অনেকাংশেই সহজতর হবে।
.png)
অনুষ্ঠানে অংশ নেয়ার নির্মাণ শ্রমিকরা এ সময় ডেঙ্গু রোগ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন।