কারওয়ান বাজার মোড়ের ট্রাফিক বক্স থেকে কয়েক গজ দূরে অবস্থিত ইউটিসি ভবনের সামনে হত্যা করা হয় লেগুনা চালককে।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ১০টা নাগাদ ফার্মগেট-নিউমার্কেট রুটের একটি লেগুনার সঙ্গে ইউটিসি ভবন থেকে বের হওয়ার সময় একটি প্রাইভেটকারের ধাক্কা লাগে। এ নিয়ে প্রাইভেটকারে থাকা কয়েক ব্যক্তি এবং লেগুনা চালকের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারি হয়। এতে লেগুনা চালক আহত হয়।
.png)
পরে লেগুনা চালক সবুজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।
নিহতের সহকর্মীদের অভিযোগ, ঘটনার পরই ঘাতকরা প্রাইভেটকার নিয়ে পালিয়ে গেছে। তারা এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, নিহত সবুজের বাড়ি বরিশাল জেলায়। এ ঘটনায় প্রাইভেটকারটি শনাক্ত বা হত্যার সঙ্গে জড়িতদের আটক করা যায়নি। সবুজের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢামেক হাসপাতাল পুলিশ।