শনিবার গণমাধ্যমকে এ কথা বলেন তিনি। আবু নাছের বলেন, গাড়ি চাপায় কেউ মারা গেলেই তা যাচাই-বাছাই না করেই কর্পোরেশনের ওপর দায় চাপানো দায়িত্বশীল আচরণ হতে পারে না। কেউ কোনো গাড়ি হতে রাস্তায় ছিটকে পড়লে সঙ্গে সঙ্গেই তার শরীরের ওপর দিয়ে চালিয়ে যাওয়া গাড়ি কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়ি হবে; এটি ব্যক্তি বিশেষের ধারণাগত সিদ্ধান্ত হতে পারে।
তিনি বলেন, কর্পোরেশনের বর্জ্যবাহী গাড়িগুলো অনেক ভারী হয় এবং সেসব গাড়ি দ্রতগামী নয় বিধায় ব্যক্তি বিশেষের সে ধারণা সঠিক নয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বস্তুনিষ্ঠ, বাস্তব ও তথ্যভিত্তিক সংবাদ প্রচারকে স্বাগত জানায়। তাই কোনো ধরনের অনুমান-নির্ভর, কল্পিত ও বাস্তবতা বিবর্জিত সংবাদ প্রচার না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।
.png)
কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য হতে পারে না। এ ধরনের মৃত্যু দুঃখজনক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনৈক নারীর মৃত্যুতে শোক প্রকাশ করছে।