ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

স্বেচ্ছায় র‍্যাবের হাতে ধরা দিলেন নতুন জঙ্গি সংগঠনের ৪ সদস্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:০৫, ৮ আগস্ট ২০২৩
স্বেচ্ছায় র‍্যাবের হাতে ধরা দিলেন নতুন জঙ্গি সংগঠনের ৪ সদস্য
ছবি: সংগৃহীত

স্বেচ্ছায় র‍্যাবের কাছে এসে ধরা দিয়েছেন নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার চার সদস্য।

মঙ্গলবার নারায়ণগঞ্জে র‍্যাব-১১ কার্যালয়ে গিয়ে তারা ধরা দেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, স্বেচ্ছায় র‍্যাব-১১ কার্যালয়ে হাজির হওয়া আবু বক্করসহ চারজনকে আটক করা হয়েছে।

Advertisement

বুধবার বেলা সাড়ে ১১ টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!