[ রাজধানী ]
পাসপোর্ট অফিস এলাকায় অভিযান, ২০ দালালের জেল-জরিমানা
গ্রেফতার দালালরা। ছবি: ডেইলি বাংলাদেশ
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহের নেতৃত্বে র্যাব-২ এ অভিযান পরিচালনা করে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, র্যাবের অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ২০ সদস্যকে আটক করে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!